রাজধানীর মধুবাগের আগুন নিয়ন্ত্রণে এনেছে দমকল কর্মীরা। আড়াই ঘন্টা পর বেলা ১১টায় এ আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় অগ্নিদগ্ধ ৩ শিশুর মৃতদেহ উদ্ধার করেছে দমকল কর্মীরা।
রমনা মডেল থানার ওসি মশিউর রহমান তিন শিশুর অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার সকাল সাড়ে ৮টায় মগবাজারে মধুবাগে এক রিকশা গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহুর্তে আগুন পাশের বস্তিতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিভাতে আসে। ১৪টি ইউনিট আড়াই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়।
এ ঘটনায় গ্যারেজসহ শতাধিক ঘর পুড়ে যায়।
ফায়ার সার্ভিসের টেলিফোন অপারেটর আতিকুর রহমান টাইম নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ঢাকা,৮ ফেব্রুয়ারি(টাইমনিউজবিডি)//এসএইচ//এএইচ
জাতীয়
রাজধানীর মধুবাগে আগুন নিয়ন্ত্রণে: নিহত ৩
রাজধানীর মধুবাগের আগুন নিয়ন্ত্রণে এনেছে দমকল কর্মীরা। আড়াই ঘন্টা পর বেলা ১১টায় এ আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় অগ্নিদগ্ধ ৩ শিশুর মৃতদেহ উদ্ধার করেছে দমকল কর্মীরা। রমনা মডেল থানার ওসি মশিউর রহমান তিন শিশুর অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধারের





