“স্বাস্থ্য সম্মত খাবারেই ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রনের অন্যতম উপায়” এই শ্লোগানকে সামনে রেখে নড়াইলে পালিত হলো বিশ্ব ডায়াবেটিস দিবস ।
শনিবার নড়াইল ডায়াবেটিস সমিতির আয়োজনে এ উপলক্ষে র্যালি ও অলেচনাসভা অনুষ্ঠিত হয়। শহরের মাছিমদিয়ায় নড়াইল ডায়াবেটিস সমিতির নিজস্ব কার্যালয় চত্বর থেকে র্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন এডভোকেট ইকবাল হোসেন সিকদার, এডভোকেট আলমগীর সিদ্দিকী, সৈয়দ খায়রুল আলম প্রমূখ।
এআই





