শুক্রবার (১৬ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছে ইন্ডিগো। সংস্থাটির তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে ঢাকা থেকে সৌদিগামী যাত্রীদের নিয়ে চলাচলকারী তাদের ২২টি ট্রানজিট ফ্লাইট বাতিল হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) হিসাবে, সৌদির বিমানবন্দরে আরোপিত বিধিনিষেধের কারণে সাম্প্রতিক দিনগুলোতে ঢাকা থেকে সৌদিমুখী সরাসরি ও ট্রানজিট মিলিয়ে মোট ১০৩টি ফ্লাইট বাতিল বা স্থগিত করা হয়েছে। এতে ১৫ হাজার ৭৭৯ জন যাত্রী ক্ষতির মুখে পড়েছেন। বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ৬১টি ছিল বিভিন্ন দেশ হয়ে সৌদিগামী ট্রানজিট ফ্লাইট, যার ২২টিই ইন্ডিগোর।

ইন্ডিগো জানিয়েছে, টিকিট কেনার সময় যাত্রীরা যে যোগাযোগের ঠিকানা দিয়েছেন, সেখানেই প্রয়োজনীয় বার্তা পাঠানো হচ্ছে। যারা ট্রাভেল এজেন্সি বা অন্য কোনো মাধ্যমে টিকিট কিনেছেন, তাদের সরাসরি সেই প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

সৌদির বিমানবন্দরগুলোতে নিরাপত্তা পরিস্থিতি খারাপ হওয়ায় একাধিক বিমান সংস্থা সূচি বদলাচ্ছে বা ফ্লাইট বন্ধ রাখছে। ফলে কর্মস্থলে ফিরতে চাওয়া প্রবাসী, নতুন কর্মী এবং ছুটিতে দেশে আসা যাত্রীদের ভ্রমণ অনিশ্চিত হয়ে পড়েছে।

ইন্ডিগো যাত্রীদের পরামর্শ দিয়েছে, যাত্রার আগে সংশ্লিষ্ট এয়ারলাইনের কাছ থেকে ফ্লাইটের সর্বশেষ অবস্থা জেনে নিতে। ট্রানজিট টিকিট থাকলে শুধু ঢাকা থেকে ছাড়া প্রথম ফ্লাইট নয়, পরের সংযোগ ফ্লাইটটিও চালু আছে কি না, সেটিও যাচাই করা জরুরি।

এনএইচ