শুক্রবার (১৬ অক্টোবর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সর্বশেষ তথ্য অনুযায়ী, ব্যাহত ফ্লাইটগুলোর মধ্যে ৪৪টি সরাসরি এবং ৬৩টি ট্রানজিট ফ্লাইট।

বেবিচকের তথ্য অনুযায়ী, ব্যাহত হওয়া সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৭টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ১০টি এবং রিয়াদ এয়ারওয়েজের সাতটি ফ্লাইট রয়েছে।

অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটগুলোর মধ্যে ইন্ডিগোর ২২টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের নয়টি, সালাম এয়ারের সাতটি, ফ্লাইদুবাইয়ের ছয়টি, এয়ার ইন্ডিয়ার চারটি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট ব্যাহত হয়েছে।

ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটায় যাত্রীদের ভ্রমণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। অনেক যাত্রীকে তাঁদের যাত্রার সময়সূচি নিয়ে উদ্বেগের মধ্যে পড়তে হচ্ছে।

এ পরিস্থিতিতে ফ্লাইটের সময়সূচি পুনর্নির্ধারণে কাজ করছে বেবিচক। একই সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সংস্থাটি।

এস