পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জ-৩, সোনারগাঁয়ের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
বুধবার (১২ মে) দুপুরে সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা লিজা ফিলিং স্টেশনে গরীব অসহায় মানুষের মাঝে এই ঈদ উপহার হিসেবে শাড়ী ও লুঙ্গি বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন- শফিউদ্দিন মেম্বার, জাতীয় পার্টির প্রচার সম্পাদক মাসুদুর রহমান মাসুম, শামীম রেজা, সাংবাদিক আসাদুজ্জামান নূর , জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির নেতা আনিসুর রহমান বাবু, সারোয়ার হোসেন, মো: শহীদ, মো: জহির, হাসান ইমাম প্রমুখ।
শাহ জালাল/এমবি





