সোমবার (২৫ মে) পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দরিদ্র ও দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বরাদ্দকৃত নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজধানীর পুরানা পল্টন কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মারদিয়া মমতাজ বলেন, জনপ্রতিনিধির দায়িত্ব হচ্ছে নাগরিকের রাষ্ট্রীয় অধিকার জনগণের কাছে পৌঁছে দেওয়া। তিনি দাবি করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীরাষ্ট্র পরিচালনায় সৎ ও যোগ্য নেতৃত্বে বিশ্বাস করে এবং দলটি ক্ষমতার জন্য নয়, জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করতে চায়।
তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামীর মধ্যে কোনো দুর্নীতি ও অনিয়মের দাগ নেই। দুর্নীতিমুক্ত নেতৃত্বের মাধ্যমেই আগামীর বাংলাদেশ একটি কল্যাণ ও মানবিক রাষ্ট্রে পরিণত হবে।”
সভাপতির বক্তব্যে এডভোকেট ড. হেলাল বলেন, “জুলাইয়ের চেতনা পরিপূর্ণভাবে বাস্তবায়ন না হলে জনগণের অধিকার ফিরে আসবে না’।
তিনি বলেন, জুলাইয়ের চেতনা হচ্ছে ইনসাফ ও ন্যায় বিচারের বাংলাদেশ। যেই বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না। থাকবে না কোনো রক্তপাত। ফিরবে না ফ্যাসিবাদ। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে হলেও সরকার জাতীয় নির্বাচন মেনে ক্ষমতায় বসেছে তবে গণভোট সরকার মেনে নিচ্ছে না। কারণ সরকার আবারো ফ্যাসিবাদের পথে যাত্রা শুরু করতে চায়। ছাত্র-জনতা ফ্যাসিবাদ কায়েম হতে দেবে না উল্লেখ করে তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন করতেই হবে।
তিনি বলেন, জামায়াতে ইসলামী একটি কল্যাণ ও মানবিক রাষ্ট্র গঠন করতে চায়। যেখানে কোনো বৈষম্য থাকবে না। নাগরিক তার রাষ্ট্রীয় অধিকারের নিশ্চয়তা পাবে। তিনি বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে বাংলাদেশ কল্যাণ রাষ্ট্র হবে। কল্যাণ রাষ্ট্রের নাগরিকদের জন্য ঈদ উপহারের বরাদ্দ আরো বেশি হবে এবং প্রত্যেক নাগরিক প্রাপ্য হবে।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিনের সভাপতিত্বে এবং মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য মাওলানা শরিফুল ইসলামের পরিচালনায় পুরানা পল্টন কলেজ মিলনায়তনে সুবিধাভোগীদের মাঝে ঈদ উপহারের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক ও কর্মপরিষদ সদস্য শাহীন আহমেদ খান, মহানগরীর মজলিসে শুরা সদস্য ও মতিঝিল দক্ষিণ থানা আমীর মাওলানা মোতাছিম বিল্লাহ, সংরক্ষিত নারী কাউন্সিলর পদপ্রার্থী সালেহা মমতাজ ও দিলারা বেগম, শাহজাহানপুর থানা মহিলা সেক্রেটারি পারভীন আক্তার। এছাড়াও স্থানীয় বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এস