স্কুলে ঢুকে ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা ইউসুফ আলী শেখ (১৭) নামে এক কলেজ ছাত্রকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার সন্ধ্যায় যশোরের অভয়নগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব আহসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ কারাদণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত ইউসুফ আলী শেখ স্থানীয় ভৈরব কলেজের প্রথম বর্ষের ছাত্র।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক রাজিব আহসান বলেন, বৃহস্পতিবার সকালে উপজেলার সিদ্দিপাশা পিবি মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা করে। এসময় বিদ্যালয়ের শিক্ষকেরা তাকে ধরে আমতলা ফাঁড়ির পুলিশের হাতে তুলে দেয়।
পরবর্তীতে সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে তিন মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। তবে অপ্রাপ্তবয়স্ক (১৮ বছরের কম) হওয়ায় তাকে যশোর কিশোর উন্নয়ন কেন্দ্র পাঠানো হয়েছে।
কেএইচ





