সরকারের পদত্যাগ ও অংশগ্রহনমূলক নির্বাচনের দাবীতে এবং ২০ দলের ডাকা হরতালের সমর্থনে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল করেছে শহর জামায়াত।
আজ রবিবার সকালে শহর জামায়াতের কর্মপরিষদ সদস্য হায়দার করিমের নেতৃত্বে একটি মিছিল শহরের ফিরোজ জাহাঙ্গীর চত্ত্বর থেকে শুরু হয়ে নতুন বাজার মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় ।
এসময় আরো উপস্থিত ছিলেন শহর জামায়াতের কর্মপরিষদ সদস্য আনোয়ার হাসান সুজন, শিবিরের শহর সেক্রেটারি রেজাউল করিম, জেলা দক্ষিন শিবিরের সেক্রেটারি ওয়ালীউল্লাহ মুজাহিদ, জেলা উত্তর সেক্রেটারি মাহবুব আকন্দ প্রমুখ।
ইআর





