প্রতি বছরের ন্যায় এবারও মাস ব্যাপী বই মেলার আয়োজন করেছে বাংলা একাডেমি। আর এ অমর একুশে গ্রন্থ মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ‘এখন আর কেউ দরিদ্র বলে গালি দিতে পারে না। আমাদের অবহেলাও করতে পারে না।’

সোমবার অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ২০২১ সালের মধ্যে আমরা মধ্য আয়ের দেশে পরিণত হবো, আর ২০৪১ সালে বাংলাদেশ হবে বিশ্বের উন্নত দেশ।

এসএইচ