সরকার কর্তৃক নেতা-কর্মীদের গুম, খুন, গণগ্রেফতারের প্রতিবাদে ও সরকারের পদত্যাগের দাবীতে ২০ দলীয় জোটের ডাকা ৭২ ঘন্টা হরতালের সমর্থনে ময়মনসিংহে মিছিল করেছে দক্ষিণ জেলা বিএনপি ও অঙ্গসংগঠন।
রবিবার দুপুরে ময়মনসিংহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দের নেতৃত্বে¡ একটি মিছিল জেলা বিএনপি কার্যালয় থেকে বের হয়ে নতুনবাজার ট্রাফিকমোড় ও গঙ্গাদাস গুহ রোডের বাতিরকল মোড়ে পিকেটিং করে।
এসময় মিছিলে বিএনপির জেলা সাংগঠনিক সম্পাদক আলমগীর মাহমুদ আলম, সাবেক সংসদ খন্দকার নূরজাহান ইয়াসমিন, যুগ্ম সম্পাদক কাজী রানা, শাহ শিব্বির আহাম্মদ বুলু, কোষাধ্যক্ষ রতন আকন্দ, মহিলা সভানেত্রী অধ্যাপিকা রায়হানা ফারুক, শ্রমিকদলের জেলা সভাপতি আবু সায়িদ, স্বেচ্ছাসেবকদলের জেলা সাধারণ সম্পাদক রফিকুল আলম শামীম, জেলা ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক সামছুল ইসলাম উজ্জল, সামছুল ইসলাম রাসেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসএইচ





