বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ফরিদপুর জেলা সংসদ এর উদ্যোগে, গত শুক্রবার দিন ব্যাপি ফরিদপুর উচ্চ বিদ্যালয় এর ঈশান মিলনায়তনে এক এস.এস.সি আয়োজন করা হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ফরিদপুর জেলা সভাপতি ও কেন্দ্রীয় সংসদ এর সদস্য ছাত্রনেতা তাহমিনা আক্তার স্বর্ণা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনিক সম্পাদক জি.এম.জিলানী সুভ। আরও উপস্থিত ছিলেন ৮০ দশকের এরশাদ বিরোধী আন্দোলনের ছাত্র নেতা আজাদ আবুল কালাম। সঞ্চলনা করেন ফরিদপুর জেলা সংসদ সংগ্রামী সাধারণ সম্পাদক বিপ্লবী ছাত্রনেতা আশিষ রায়।

সমাপনী বক্তব্যে সভাপতি তাহমিনা আক্তার স্বর্ণা, আশাবাদ ব্যক্ত করেন যে, এস.এস.সি ক্যাম্পে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মনস্তাত্ত্বিক পরিবর্তনের ভ’মিকা রাখবে। বক্তব্য শেষে কুইজ প্রতিযেগিতার মাধ্যমে এস.এস.সি ক্যাম্পের সমাপ্তি টানা হয়।

ইআর