প্রাক্তন অ্যাটর্নি জেনারেল ও জ্যেষ্ঠ আইনজীবী মাহমুদুল ইসলাম (৮০) আর নেই। সোমবার মধ্যরাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার সহকর্মীরা জানিয়েছেন, মাহমুদুল ইসলাম দীর্ঘদিন ধরে ফুসফুস ও কিডনির সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।
১৯৩৬ সালে রংপুরে জন্মগ্রহণ করেন মাহমুদুল ইসলাম। কারমাইকেল কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করার পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে ডিগ্রি অর্জন করেন। রংপুর জেলা বারে আইন পেশা শুরু করার পর তিনি হাইকোর্টে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।
১৯৭২ সালে সহকারী অ্যাটর্নি জেনারেল ছিলেন তিনি। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ এই আইনজীবী ১৯৯৮ থেকে ২০০১ সাল পর্যন্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেন।
এমই





