সমাবর্তনের আয়োজন ও প্রস্তুতি নিয়ে সোমবার (২১ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।

এ সময় উপাচার্যের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে দ্বিতীয় সমাবর্তনের সার্বিক আয়োজন, প্রস্তুতি ও অনুষ্ঠান ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। নির্ধারিত ৩০ জানুয়ারি ২০২৭ তারিখে সমাবর্তন আয়োজনের বিষয়টিও পুনর্ব্যক্ত করা হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, দ্বিতীয় সমাবর্তনকে সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণভাবে আয়োজনের প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। অনুষ্ঠানস্থল, নিবন্ধন, অনুষ্ঠানসূচি ও অন্যান্য আনুষঙ্গিক কার্যক্রম নিয়ে সংশ্লিষ্ট কমিটি ও দপ্তরগুলো পর্যায়ক্রমে কাজ করবে।

এর আগে ২০২০ সালের ১১ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়। এতে ২০০১-০২ থেকে ২০১২-১৩ শিক্ষাবর্ষ পর্যন্ত ১২টি ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেন।

প্রথম সমাবর্তনের পর দীর্ঘ সময় ধরে দ্বিতীয় সমাবর্তনের অপেক্ষায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা। আগামী বছরের ৩০ জানুয়ারি সমাবর্তন অনুষ্ঠিত হলে তাদের সেই অপেক্ষার অবসান ঘটবে।

এস