পুলিশের ভয়ে ঘরের দরজা লাগিয়ে মোহাম্মদ আলমগীর (৩৯) নামে এক ব্যক্তি ছুরিকাঘাতে আত্মহত্যা করেছেন।

শনিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। মোহাম্মদ আলমগীর কক্সবাজার শহরের টেকপাড়ার সিকদার মহল এলাকার মোস্তাক আহমদের ছেলে। আলমগীর ১০ বছর ধরে মাদকাসক্ত ছিলেন। ফলে তিনি অনেকটা ভারসাম্যহীন ছিলেন।

কক্সবাজার সদর থানার ওসি মো. আসলাম হোসেন জানান, আলমগীর নারী নির্যাতন মামলার আসামি ছিলেন । তাকে গ্রেফতারে পুলিশের একটি দল তার বাড়িতে যায়। পুলিশ দেখে তিনি ঘরের দরজা বন্ধ করে দেন।

পরে জানালা দিয়ে দেখা যায়- ওই ব্যক্তি নিজেই তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করছে। পুলিশ সদস্যরা স্বজনদের সহযোগিতায় তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়।

এআই