বরগুনার তিনটি পৌরসভার মধ্যে দুটি পৌরসভায় দুই মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
শনিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা তাদের মনোনয়নপত্র বাতিল করেন।
এরা হলেন, বরগুনায় জাতীয় পার্টি মনোনীত প্রার্থী অব. সার্জেন্ট এম এ জলিল ও বেতাগী পৌরসভার বর্তমান মেয়র আলতাফ হোসেন বিশ্বাস।
বরগুনা পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা প্রকৌশলী মো. আবদুল্লাহ জানান, অগ্রণী ব্যাংকে তার বিরুদ্ধে ঋণ খেলাপির মামলা থাকায় এম এ জলিলের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
অন্যদিকে, বেতাগী পৌরসভায় আ.লীগে পক্ষ থেকে দুটি মনোনয়নপত্র রিটার্নিং অফিসারের কার্যালয়ে জমা পড়ে। এদের মধ্যে এবিএম গোলাম কবিরের মনোনয়নপত্র বহাল রেখে আলতাফ হোসেন বিশ্বাসের মনোনয়নপত্র বাতিল করা হয়।
বেতাগী পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার দুলাল তালুকদার জানান, আলতাফ হোসেন বিশ্বাস নৌকার পক্ষে মনোনয়নপত্র জমা দিলে আ.লীগের সর্বশেষ চিঠি অনুযায়ী তার মনোনয়নপত্র সঠিক না হওয়ায় বাতিল করা হয়েছে।
এমকে





