স্বাস্থ্যসেবার মান বাড়াতে বান্দরবানে ইমানুয়েল প্রাইভেট মেডিকেল সেন্টার উদ্বোধন করা হয়েছে।

বুধবার মেডিকেল সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর।

এসময় অন্যদের মধ্যে জেলা প্রশাসক কেএম তারিকুল ইসলাম, জেলা সিভিল সার্জন ডা. মংতেঝ, বান্দরবান চেম্বারের পরিচালক লক্ষীপদ দাশ, জেলা পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্যসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে বীর বাহাদুর বলেন, স্বাস্থ্য এবং শিক্ষা ক্ষেত্রে পিছিয়ে রয়েছে পার্বত্যাঞ্চল। আধুনিক মানের যন্ত্রপাতি নিয়ে দুই কোটি টাকা ব্যয়ে বান্দরবানে ইমানুয়েল প্রাইভেট মেডিকেল সেন্টারটি নির্মাণ করা হয়েছে। এটি স্বাস্থ্যসেবার মান বাড়াতে অনেকাংশে সহায়তা করবে।

ঢাকা, ২৩ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই