গাইবান্ধা সাঘাটার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণীর ছাত্র লিটন মিয়ার উপর সন্ত্রাসী হামলা চালিয়ে হত্যার চেষ্টাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তিও দাবিতে বৃহস্পতিবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও শিক্ষক সাঘাটা-জুমারবাড়ী সড়কে ২ কি.মি জুড়ে দাড়িয়ে মানব বন্ধন কর্মসূচী পালন করে।

বক্তব্য রাখেন-উপজেলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি আনোয়ার হোসেন সাজু, গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, সহকারী শিক্ষক সাজেদুল ইসলাম প্রমুখ।
উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্টস ক্যাবিনেট নির্বাচনকে কেন্দ্র করে ১০ম শ্রেণীর ছাত্র লিটন মিয়া(১৬) কে খুর দিয়ে আঘাত করে। সে এখন বগুড়া জিয়াউররহমান মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যর সঙ্গে পাঞ্জা লড়ছে লিটন।


এআই