সিরাজগঞ্জ জেলা খেলোয়াড় কল্যাণ সমিতির ২৮ সদস্য বিশিষ্ট চার বছর মেয়াদে পূর্নাঙ্গ কমিটি গঠন সম্পন্ন হয়েছে।

এক অনুষ্ঠানের মাধ্যমে সিরাজগঞ্জ জেলার সাবেক ফুটবল খেলোয়াড়দের সর্বসম্মতিক্রমে সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাবেক কৃতি খেলোয়াড় মো. শফিকুল ইসলাম শফিকে প্রধান উপদেষ্টা করে এ কমিটি গঠন করা হয়।

দির্ঘ বিরতির পর নতুন উদ্দ্যমে জেলার ফুটবলকে এগিয়ে নিতে সিরাজগঞ্জ জেলার খেলোয়াড় কল্যাণ সমিতির নব-নির্বাচিত সভাপতি হয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক তারকা সিরাজগঞ্জ জেলার ফুটবলারদের অভিভাবক মো. মাসুদ রানা, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাবেক কৃতি খেলোয়াড় জাহাঙ্গীর আলম।

এছাড়া সিনিয়র সহ-সভাপতি মাহফুজ হোসেন রুবেল ও ইনাম আহমেদ রতন, সহ-সভাপতি পদে হাসান সফিক কল্লোল,আব্দুল মালেক আকন্দ,আব্দুর রশিদ,জুলফিকার চৌধুরী তুলতুল, অতিরিক্ত-সাধারণ সম্পাদক রেজাউল করিম খোকন,যুগ্ম-সম্পাদক জাতীয়দলের সাবেক খেলোয়াড় মহিউদ্দিন ইবনুল সিরাজী ও আবু সামা।

সমিতির অন্যান্য সদস্যরা হলেন- সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম (বাবু), সহ-সাংগঠনিক সম্পাদক হলেন ফজলুল হক (মন্ত্রী), দপ্তর সম্পাদক শরিফ আহমেদ,সহ-দপ্তর সম্পাদক পায়েল মাহমুদ, কোষাধ্যক্ষ পদে আব্দুস সামাদ, সহ-কোষাধ্যক্ষ রেজাউল করিম, ক্রীড়া সম্পাদক হাফিজুল ইসলাম,সহ-ক্রীড়া সম্পাদক স্বপন, প্রচার ও প্রকাশনা সম্পাদক হামিদুল হক খোকন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সুজন সেখ,ধর্মীয় সম্পাদক সাহান সরকার, সহ-ধর্মীয় সম্পাদক মাহবুব আলম পিয়ার, সাংস্কৃতিক সম্পাদক কবির আহমেদ, সহ-সাংস্কৃতিক সম্পাদক আবুল কাশেম,আইন বিষয়ক সম্পাদক উজ্জল হোসেন, সহ- আইন বিষয়ক সম্পাদক সৈকত এবং মিডিয়া ও গবেষণা সম্পাদক নাজমুল ইসলাম।

সিরাজগঞ্জ জেলা খেলোয়াড় কল্যাণ সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন করায় বিশিষ্টজন ও বর্তমান খেলোয়াড়গণ সাধুবাদ জানিয়েছে।

বাংলাদেশে করোনা মহামারিতে যখন জনজীবন বিপন্ন হয়ে সব কিছু এখন স্থবির। এমন সময় সিরাজগঞ্জ জেলার অসচ্ছল ও মধ্যবিত্ত পরিবারের মাঝে পর পর তিন ধাপ খেলোয়াড় কল্যাণ সমিতির নিজ তহবিলে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণ করেন বর্তমান কমিটি।

অসচ্ছল পরিবারের সাবেক এক খেলোয়াড় আবেগ আপ্লুত হয়ে বলেন, এই প্রথম খেলায়াড়দের কল্যাণে এগিয়ে আসলেন সিরাজগঞ্জ খেলোয়াড় কল্যাণ সমিতি। আমরা খুবই আনন্দিত শুভকামনা জানাই কল্যাণ সমিতিকে। এভাবেই এগিয়ে যাবে জেলার ফুটবল।

নাজমুল/এমবি