‘প্রতিদিন সঞ্চয় করি, সুখি সুন্দর জীবন গড়ি’ -এই শ্লোগান নিয়ে মাগুরার সদরের গাঙনালিয়া বাজারে শুভ উদ্বোধন করা হয়েছে ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট শাখা।
গত ১২ ফেব্রুয়ারী (বুধবার) সন্ধ্যায় ফিতা কেটে মাগুরা ও শ্রীপুরের ব্যবসা কেন্দ্র মাগুরা সদর উপজেলার গাঙনালিয়া বাজারের বীর মুক্তিযোদ্ধা অব্দুর রাজ্জাক সুপার মার্কেটে ডাচ বাংলা ব্যাংকের ৩১০০/৪৫তম এজেন্ট শাখার উদ্বোধনী করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- ডাচ বাংলা ব্যাংকের এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মুহা: মুস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এরিয়া ম্যানেজার মো: জাহিদ হোসেন।
বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা চৌধুরী জহুরুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন- ডাচ বাংলা ব্যাংকের গাঙনালিয়া শাখার এজেন্ট ম্যানেজার ও ট্রিমস জি কনসালটেন্সির স্বত্বাধিকারী মো: জিয়াউল হক ফরিদ, অন্যান্যদের বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক ও এজেন্ট ব্যাংকার ও রাজনীতিবিদ মো: সাজ্জাদুর রহমান, এ্যাড: অশিকুর রহমান কল্লোল, বিশিষ্ট শিক্ষাবিদ মো: বিল্লুর রহমানসহ আরো অনেকে।
আলোচনা সভার পূর্বে এক বর্নাঢ্য শুভাযাত্রা বের হয়। আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট ব্যবসায়ি, সাংবাদিক, মুক্তিযুদ্ধা, সমাজ সেবক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন পেশার কয়েক শত মানুষ উপস্থিত ছিলেন।
সাইফুল্লাহ/এমবি





