ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় একটি বিল থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকালে উপজেলার হরিরামপুর ইউনিয়নের আমিবিলাবন্ধ এলাকায় ত্রিশাল-রায়েরগ্রাম সড়কের পাশে একটি বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।

ত্রিশাল থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম আহমেদ জানান, সকালে বিলে এক যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি জানান, নিহতের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ২৮ বছর। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

ইআর