রাজধানীর কারওয়ান বাজারে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন অজ্ঞাতপরিচয় দুই যুবক। তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
শুক্রবার দিনগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
তেজগাঁও থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুর রাজ্জাক জানান, কারওয়ান বাজারের প্রজাপতি আন্ডারপাসের পশ্চিমপাশের ফুটপাত থেকে অজ্ঞাত দুই যুবককে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ধারণা করা হচ্ছে, তারা অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিলেন। তারা কারওয়ান বাজারের রাতের সবজি ব্যবসার সঙ্গে জড়িত থাকতে পারেন বলেও জানান এএসআই রাজ্জাক।
এসএইচ





