’বঙ্গবন্ধুর জন্মদিন: রঙ ছড়ানো আলো, লাল-সবুজের বাংলাদেশ থাকবে শিশু ভালো’
এই প্রতিপাদ্যে নানা কর্মসূচীর মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস যশোরে পালিত হচ্ছে।
দিবস উপলক্ষে সকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে কালক্টরেট চত্বরে শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসক মোঃ আবদুল আওয়াল ,পুলিশ সুপার আনিসুর রহমান সহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা, বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা শহরের বকুল তলাস্থ বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি জানান ।
এছাড়া বিভিন্ন স্কুল কলেজেও দিনটি উপলক্ষে আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
তারেক/এমআর





