যোগাযোগ মন্ত্রণালয় পরিদর্শনে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাজের গতি আনতে বিভিন্ন মন্ত্রণালয়ে ধারাবাহিক পরিদর্শনের অংশ হিসেবে রোববার যোগাযোগ মন্ত্রণালয়ে আসেন শেখ হাসিনা।

সচিবালয়ে যোগাযোগ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী এ মন্ত্রালয়ের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় ও দিক নির্দেশনা দেবেন।

রোববার বেলা ১০টা ৫০ মিনিটের দিকে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের প্রধানমন্ত্রীকে বরণ করে নিয়ে সভাকক্ষে যান।

এর আগে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সর্বশেষ ১৯ জুন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পরিদর্শনে আসেন তিনি।

এরও আগে ২২ মে মৎস্য ও প্রাণি সম্পাদ মন্ত্রণালয়, ১৮ মে তথ্য মন্ত্রণালয়, ১৫ মে পরিবেশ ও বন মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।

৭ মে বেসামরিক বিমান, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, ১০ মে পানি সম্পদ মন্ত্রণালয় এবং ৩০ এপ্রিল বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় পরিদর্শন করেছেন তিনি।

গত ১২ জানুয়ারি সরকার গঠনের পর থেকে শ্রম মন্ত্রণালয়; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন শেখ হাসিনা।
পর্যায়ক্রমে প্রত্যেক মন্ত্রণালয় পরিদর্শন করে কাজের অগ্রগতি দেখবেন প্রধানমন্ত্রী।

এসব মন্ত্রণালয় পরিদর্শনকালে কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য কালে শেখ হাসিনা বলেন, এবার একটা প্রোগ্রাম নিয়েছি, সপ্তাহে দু'দিন বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করব।
সরকার প্রধান হিসেবে দায়িত্ব প্রত্যেকটা মন্ত্রণালয় দেখা এবং কোনো সমস্যা থাকলে তা তাৎক্ষণাত সমাধানের চেষ্টা করা।

ঢাকা, ৬ জুলাই (টাইমনিউজবিডি.কম)//এসএইচ