খুলনা নগরীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুইজন আহত হয়েছেন।

গতকাল (৪ জানুয়ারি) শনিবার নগরীর দৌলতপুর থানার নতুন রাস্তার মোড়ে এই ঘটনা ঘটে।

আহতরা স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, শনিবার রাত ৯টার দিকে নতুন রাস্তা রেলক্রসিং মোড়ে রহমান ফার্মেসির সামনে ইব্রাহিম খলিল শাহীন ও শহীদুল্লাহ সওদাগর নামের দুই ব্যক্তি কথা বলছিলেন। এ সময় হঠাৎ একটি ককটেলের বিস্ফোরিত হয়। এতে তারা দুইজন আহত হন। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোস্তাক আহমেদ বলেন, ককটেল বিস্ফোরণে দুজন সামান্য আহত হয়েছেন। কারা, কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তার তদন্ত চলছে।

এমবি