কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার কোম্পানিগঞ্জ এলাকায় বজ্রপাতে মো: আলী(২৫) ও আল আমিন(৩০) নামে ২ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২০ শ্রমিক। আহতরা সবাই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ জানায়, উপজেলার কোম্পানিগঞ্জ এলাকার বাখরনগর গ্রামের নিউ এইচবিসি ইটভাটায় কাজ করার সময় বজ্রপাতে ওই ২ শ্রমিক নিহত হয়েছে। বজ্রপাতে ওই ইটভাটার শ্রমিকদের থাকার একটি টিনের শেডে আগুন ধরে যায়। এ সময় অগ্নিকাণ্ডে আরো ২০ শ্রমিক আহত হয়েছে। আহতদেরকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মুরাদনগর থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এম আর





