গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় বাসচাপায় অজ্ঞাত পরিচয় এক নারীর মৃত্যু হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির এসআই মো. আরিফ হোসেন খান।
আনুমানিক ৪৫ বছর বয়সী এই নারীর পরিচয় জানাতে পারেনি পুলিশ।
এসআই আরিফ বলেন, সকালে ওই নারী চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস চাপায় ঘটনাস্থলে মারা যান।
লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
এমই





