যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা নদীর পাশেই আন্তর্জাতিক মানের বিমানবন্দর স্থাপন করা হবে।

আজ মঙ্গলবার পদ্মা সেতু কাজের অগ্রগতি দেখতে এসে বাখেরেরকান্দি পুনর্বাসন কেন্দ্রের মিলনায়তন কেন্দ্রে আয়োজিত সভায় এ কথা বলেন তিনি।

যোগাযোগমন্ত্রী বলেন, সব কিছুর অবসান ঘটিয়ে পদ্মা সেতু এখন দৃশ্যমান বাস্তবতা। যদিও অনেকেই এই সেতু নির্মাণে সহযোগিতা করছে না। আমরা আশা করছি আগামী ২০১৭ সালের নভেম্বর-ডিসেম্বরের মধ্যেই পদ্মাসেতু উদ্বোধন করা হবে।

মন্ত্রী এ সময় পদ্মা সেতুর নির্মাণের নামে অবৈধ অর্থ আত্মসাতকারীদের বিরুদ্ধে সচেতন হওয়ার আহবান জানান।

সভায় উপস্থিত ছিলেন পদ্মা বহুমুখী সেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য মোজাম্মেল হক, ঢাকা বিভাগীয় কমিশনার জিল্লার রহমান, মাদারীপুর জেলা প্রশাসক জিএসএম জাফর উল্লাহ, পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম প্রমুখ।

ঢাকা, ২৪ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ