মানিকগঞ্জে গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে মানিকগঞ্জ জেলা শহরের পশ্চিম সেওতা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
মৃত শাহাদত হোসেন (৮) এবং ফাতেমা আক্তার (৯) লালমনিরহাট জেলার দিনমজুর আব্দুস সোবাহানের সন্তান।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশু দুটি পুকুরে গোসল করতে গিয়ে ডুবে মারা গেছে।
তাদের লাশ মানিকগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
এমবি





