দিনাজপুরে মেয়ে জামাইয়ের বাড়িতে শ্বশুরের গলা কেটে হত্যা চেষ্টা করেছে দুর্বৃত্তরা। আহত শ্বশুর এখন দিনাজপুর মেডিকেল হাসপাতালে মৃত্যুও সাথে পাঞ্জা লড়ছেন।

বৃহস্পতিবার সকাল আনুমানিক পৌনে ১১টায় দিনাজপুর শহরের উপকণ্ঠ কাঞ্চন সেতুর পশ্চিম পাশে বিরল উপজেলাধীন চক্ কাঞ্চনঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

বিরল থানার অফিসার ইনচার্জ ( ওসি) রেজাউল করিম জানান,চক্ কাঞ্চন ঘাট এলাকায় মেয়ে জামাই দিন মজুর আলী হোসেনের বাড়িতে ঈদের পর দিন গাইবান্ধার সাঘাটা উপজেলার উল্লাপাড়া এলাকা থেকে বেড়াতে আসে শ্বশুর এশার উদ্দীন (৬৫)।

বৃহস্পতিবার সকালে শ্বশুরকে বাড়ীতে রেখে আলী হোসেন তার স্ত্রীকে নিয়ে অন্যত্র আত্মীয় বাড়িতে বেড়াতে যায়। তাদের ২ ছেলে যায় প্রতি দিনের মতো কাজে বেড়িয়ে যায়।

সকাল ১১টায় ছোট ছেলে বাড়িতে ফিরে এসে দেখে তার নানাকে কে বা কারা জবাই করে ফেলে রেখে গেছে।
তার চিৎকারে প্রতিবেশীরা এসে এশার উদ্দীনকে মূমূর্ষ অবস্থায় উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

পুলিশের ধারণা, বাড়ির লোকজনদের অনুপস্থিতে ওই বাড়িতে কোন নেশাগ্রস্ত ব্যক্তি বা দুর্বৃত্ত এ অপকর্ম করে থাকতে পারে।

ঢাকা, ৩১ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসআর