নড়াইলকে মাদক মুক্ত করার লক্ষ্যে জেলা পুলিশ সুপার এর উদ্বোগে মাদক ও জঙ্গী বিরোধী এক শোভাযাত্রা আয়োজন করা হয়। শোভাযাত্রা শেষে এক মাসের মধ্যে নড়াইলকে মাদক ও জঙ্গী মুক্ত করার ঘোষণা দেন পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম।
বৃহস্পতিবার সকাল ১০ টায় শুরু হওয়া শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, সহকারি পুলিশ সুপার (সার্কেল), নড়াইল সদর থানার ওসি দেলোয়ার হোসেন, ওসি (ডিবি) মোঃ আশিকুর রহমান, এস.আই নয়ন পাটোয়ারী, এ,এস,আই হাসান, এ,এস,আই জহির, এএসআই আমলগীর, নারায়ন, শিমুল, শরীফ, সাজ্জাদুল ইসলাম, রায়জিদ, মুরাদ, ইমরান, জামানসহ নড়াইল পুলিশের বিভিন্ন স্তরের সদস্যবৃন্দ।
গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস এর নড়াইল জেলা প্রতিনিধি ও নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, দৈনিক নিউজ এ্যালাইন এর সম্পাদক শাহজাহান সাজু, দৈনিক ভোরের বাংলার প্রকাশক ও সম্পাদক মোঃ জাহাঙ্গীর শেখ, অনলাইন মিডিয়া ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, সাংবাদিক বুলু দাস, সমাজের কাগজের আশরাফ উজ্জ্বল, চ্যানেল নাইন এর মোঃ ইমরান হোসেন সহ আরো অনেকে।
উজ্জল/নাজিব





