নওগাঁর পুলিশ সুপার মোজাম্মেল হক বিপিএম, পিপিএম বলেছেন, মাদক ক্যান্সার থেকেও ভয়ংকর ব্যাধি। এই ব্যাধি সমাজকে ধংস করছে। । এজন্য জনপ্রতিনিধি, সমাজপতি ও সচেতনমহলকে এক সাথে কাজ করতে হবে। নওগাঁকে মাদক মুক্ত করতে পুলিশ প্রশাসন জিরো টলারেন্স ভুমিকা পালন করছে। এ পর্যন্ত ২৫০ জন মাদক ব্যবসায়ী ও মাদক সেবি আত্মসমর্পন করেছে।

রবিবার রাণীনগর থানা পুলিশ আয়োজিত মাদক ব্যবসায়ী ও মাদক সেবিদের আত্মসমর্পন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যদানকালে তিনি এসব কথা বলেন।

এদিন বেলা ১১ টায় রাণীনগর থানা চত্বরে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের স্বেচ্ছায় আত্মসমর্পনমুলক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান মজিবর রহমান, সিরাজুল ইসলাম বাবলু, আবুল হাসনাত খান, আসাদুজ্জামান পিন্টু, মোকলেছুর রহমান বাবু, শফিউল আলম, রেজাউল ইসলাম, রফিকুল ইসলাম, ইউপি সদস্যা শাহানাজ বেগম ও রাণীনগর উপজেলা প্রেস ক্লাব সভাপতি মুরাদ চৌধুরী (সেলিম) প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইন্সপেক্টর (তদন্ত) জহুরুল ইসলাম। আত্মসমর্পনকারী ৩২ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের ফুল দিয়ে বরন করেন পুলিশ সুপার মোজাম্মেল হক বিপিএম, পিপিএম।

 

রাব্বী/জারিফ