রংপুর মহানগর পুলিশ কমিশনার (ডিআইজি) নুরে আলম মিনা চট্টগ্রাম রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে দায়িত্ব পেয়েছেন।
মঙ্গলবার (১৩ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব সিরাজাম মুনিরা প্রজ্ঞাপনের সাক্ষর করেন।
বদলিকৃত অপর পুলিশ কর্মকর্তারা হলেন-
অ্যান্টি টেরোরিজম ইউনিটের উপ-পুলিশ মহাপরিদর্শক মো. মনিরুজ্জামানকে রংপুর মহানগর পুলিশ কমিশনার, শিল্পাঞ্চল পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক শেখ মোহাম্মদ রেজাউল হায়দারকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক, বিশেষ শাখার (এসবি) উপ-পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আবুল ফয়েজকে শিল্পাঞ্চল পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক, রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) সালেহ মোহাম্মদ তানভীরকে বিশেষ শাখার (এসবি) উপ-পুলিশ মহাপরিদর্শক ও শিল্পাঞ্চল পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক জিহাদুল কবিরকে ম্যাস র্যাপিড ট্রানজিটের (এমআরটি) উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে।
এন





