নতুন নির্বাচন কমিশন নিয়ে সমালোচনা ও এর অধীনে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা থাকলেও একাদশ সংসদ নির্বাচনে মাঠে থাকছে বিএনপি। নির্বাচন সহায়ক সরকারের দাবিতে জনমত গঠনের পাশাপাশি তৃণমূল তৎপর করতেও কাজ শুরু করেছেন দলের নীতিনির্ধারকেরা। নীতিনির্ধারকেরা বলছেন, সরকারের মামলা-হামলার পরও তিনশ আসনে প্রার্থী দিতে কোনো সমস্যা নেই বিএনপির।
দুই হাজার চৌদ্দর নির্বাচন বর্জনকে বড় রাজনৈতিক ভুল বলে মনে করছে বিএনপি। আর সে কারণেই, আগামী নির্বাচনে আর সে পথে হাঁটতে চান না বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পাশাপাশি ভোট বর্জনে নিবন্ধন বাতিলের ঝুঁকিতেও আছে দেশের অন্যতম এই রাজনৈতিক দল।
তাই নতুন ইসি নিয়ে অসন্তোষ থাকার পরও একাদশ সংসদ নির্বাচনে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন কেন্দ্রের নেতারা। পাশাপাশি তিনশ আসনের সবগুলোতেই মনোনীত প্রার্থীর সঙ্গে বিকল্প ভেবে রাখছেন তারা। আগামী নির্বাচন সুষ্ঠু ও অবাধ হলে ভোটের লড়াইয়ে জিতে আবারো ঘুরে দাঁড়াবে মনে করছেন দলের নীতিনির্ধারকেরা।
জেড





