মালবাহী একটি বগি লাইনচ্যুত হওয়ায় চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ময়মনসিংহের গৌরীপুর রেল স্টেশনের কাছে এই লাইনচ্যুতির ঘটনা ঘটে।
ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সুপার মোহাম্মদ জহুরুল হক জানান, আজ সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জামালপুরের তারাকান্দি স্টেশনগামী মালবাহী ট্রেন গৌরীপুর স্টেশনের কাছে এলে একটি বগি লাইনচ্যুত হয়। ট্রেন থেমে যাওয়ার কারণে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
জহুরুল হক আরও জানান, লাইনচ্যুত ট্রেনের বগির চাকা ওঠানোর জন্য ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে রিলিফ ট্রেন যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে আছে। তবে উদ্ধার কাজ চালাতে কত সময় লাগবে এ বিষয়ে কোনও তথ্য জানাতে পারেননি তিনি।
এমবি





