বার বার রাজনৈতিক সঙ্কট এলেও বাংলাদেশ সবসময়ই মাথা উঁচু করে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা সফররত ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সফরের দ্বিতীয় ও শেষ দিন রোববার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দেওয়া বিশেষ বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।

মোদি বলেন, বিশ্বে সমৃদ্ধ দেশ নিয়ে অনেক কথা হয়, কিন্তু গরীব দেশ নিয়ে আলোচনা হয় না। বাংলাদেশে বার বার রাজনৈতিক সংকট এসেছে। মুক্তিযুদ্ধ ছাড়াও সংকট এসেছে, আর বাংলাদেশ মোকাবেলা করে মাথা উচু করে দাঁড়িয়েছে।

ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয় এ বক্তৃতা অনুষ্ঠান আয়োজন করে।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্য নরেন্দ্র মোদিকে মঞ্চে নিয়ে যান। তার হাতে ক্রেস্ট তুলে দেন ঢাবি উপাচার্য।

এসএইচ