খেলার সময় বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে মীম (৫) ও ইতি (৬) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা পরস্পরের মামাতো ও ফুপাতো বোন।
বৃহস্পতিবার দুপুরের বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের লমচরি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মীম ওই এলাকার শুক্কুর আলীর মেয়ে আর ইতি মজিবর চাপরাশীর কন্যা।
শিশুদের স্বজনদের বরাত দিয়ে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের চিকিৎসক মো. হাবিবুর রহমান জানান, আজ দুপুর বারোটার দিকে খেলার সময় বাড়ির পাশে পুকুরে পড়ে যায় মীম ও ইতি।
পরে স্বজনরা তাদেরকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে আসলে তাদের মৃত ঘোষণা করা হয়।
ঢাকা, ২৪ জুলাই, টাইমনিউজবিডি.কম, এআর





