চট্টগ্রাম প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ।  বুধবার সকাল সাড়ে ৯টা থেকে প্রেস ক্লাবের প্রেস কনফারেন্স কক্ষে ভোটগ্রহণ শুরু হয়।  ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত।

এবার প্রেস ক্লাবের নির্বাচনে ১৫টি পদে মোট ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। ভোটাধিকার প্রয়োগ করছেন মোট ২১৯ জন ভোটার।

নির্বাচন পরিচালনা কমিটির কমিশনার ওমর কায়সার জানান, এবছর সভাপতি ১টি পদে ৫জন, সিনিয়র সহ সভাপতি ১টি পদে ৪জন, সহ সভাপতি ১টি পদে ৩জন।

এছাড়াও সাধারণ সম্পাদক ১টি পদে ৩জন, যুগ্ম সম্পাদক ১টি পদে ৩জন, অর্থ সম্পাদক ১টি পদে ৩জন, সাংস্কৃতিক সম্পাদক ১টি পদে ৩জন, ক্রীড়া সম্পাদক ১টি পদে ২জন, গ্রন্থাগার সম্পাদক ১টি পদে ২জন, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক ১টি পদে ২জন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ১টি পদে ২জন এবং কার্যকরী সদস্যের চারটি পদে ৮জন প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এমকে