লক্ষ্মীপুরের রায়পুরে করোনাভাইরাসে (কোভিড-১৯) প্রথম আক্রান্ত শিশুর সংস্পর্শে ওই বাড়ির ১৫ জন সদস্য আক্রান্ত হয়েছেন। এনিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে।

শুক্রবার (১৫ মে) সকালে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাকির হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

আক্রান্তরা সবাই রায়পুর উপজেলার সোনাপুর ইউপির রাখালিয়া গ্রামের বাসিন্দা।

ডা. জাকির হোসেন জানান, কয়েকদিন ধরে জ্বর ও সর্দিতে ভুগছিল ওই শিশু। পরে পৌর শহরের সেবা হাসপাতাল থেকে তার চিকিৎসা নেয়া হয়। এরপরও ভালো না হলে ০২ মে নমুনা সংগ্রহ করে চট্টগ্রামের ফৌজদারহাটের বিআইটিআইডিতে পাঠানো হয়। ০৪ মে তার করোনা পজিটিভ আসে।

এই ঘটনায় সেবা হাসপাতালসহ ওই পরিবারটি ছাড়াও আশপাশের কয়েকটি পরিবারকে লকডাউন করা হয়। এছাড়া আক্রান্ত শিশুর সংস্পর্শে আসা আত্মীয়-স্বজন-চিকিৎসকসহ ২৪ জনের নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। যার মধ্যে দুইদিনে ১৪ জনের করোনা শনাক্ত হয়।

তিনি আরও জানান, আক্রান্তদের হোম আইসোলেশনে থাকার পরামর্শ দেয়া হয়েছে। একই সঙ্গে ওই শিশুর সংস্পর্শে আসা আরও কয়েকজনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

এমবি