চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানা এলাকার একটি বাসায় অজ্ঞাত এক যুবককে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। বুধবার গভীর রাতে বায়েজিদ থানার পশ্চিম শহীদনগর এলাকার একটি বাসা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।

বায়েজিদ বোস্তামি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসিন জানান, শহীদনগর এলাকার আবু ছৈয়দের মালিকানাধীন চারতলা বাড়ির নিচ তলার একটি কক্ষ থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ওই যুবককে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ওই যুবকসহ কয়েকজন বুধবারই বাসাটি ভাড়া নিয়েছিল। বাসায় ওঠার প্রথমদিনই ওই যুবককে হত্যা করে অন্যরা পালিয়ে গেছে।

এমএনজে