নওগাঁ শহরের বাইপাস সড়কের বরুনকান্দি এলাকায় বুধবার রাত ১১টার দিকে একটি ধান বোঝায় ট্রাকে পেট্রোলবোমা নিক্ষেপ করেছে দুবৃত্তরা। পেট্রোল বোমায় ট্রাকের সামনের বেশ কিছু অংশ পুড়ে গেছে। ট্রাকের কাঁচ ভেঙে আগুণ ভেতরে না যাওয়ায় ট্রাকে থাকা চালক ও হেলপার দুর্ঘটনা থেকে রক্ষা পান।
প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ জানায়, জেলার মহাদেবপুর উপজেলা থেকে বগুড়া জেলার আদমদিঘী উপজেলার সান্তাহার শহরের গোপাল মারোয়ারি নামে এক ধান ব্যবসায়ী (ঢাকা মেট্রো-ট ১৬-৩৫০২) একটি ট্রাকে করে তাদের রাইচ মিলে ধান আনছিলেন। রাত ১১ টার দিকে শহরের বাইপাস সড়কের বরুনকান্দি এলাকায় পৌছালে রাস্তার পাশে লুকিয়ে থাকা দুর্বৃত্তরা একটি পেট্রোলবোমা ট্রাকের সামনে নিক্ষেপ করে।
স্থানীয় জনতা দ্রুত ছুটে এসে আগুন নিভিয়ে ফেলে। নওগাঁ পুলিশ সুপার কাইয়ুমুজ্জমান খান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
জেআই





