বরিশাল গৌরনদী উপজেলার বার্থী বাসস্ট্যান্ডের যাত্রী ছাউনির জায়গা দখলকে কেন্দ্র করে সরকার দলীয় উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ মুন্সী ও বার্থী ইউপি চেয়ারম্যান শাহ্জাহান প্যাদা গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে।

রোববার সকালে এ ঘটনা ঘটে। এসময় ইউএনও ও ওসি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।জানাযায়,নদী এন্টারপ্রাইজ’র স্বত্তাধিকারী বার্থী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মো. শাহ্জাহান প্যাদা ১৪ লাখ টাকা ব্যয়ে গত মাসের প্রথম সপ্তাহে বরিশাল-ঢাকা মহাসড়কে গৌরনদী উপজেলার বার্থী বাসস্ট্যান্ডে ২৭ ফুট দৈর্ঘ্য ও ৯ ফুট প্রস্থের ২টি পাকা যাত্রী ছাউনির নির্মাণ কাজ শুরু করেন।

গতকাল সোমবার সকালে নির্মাণাধীন যাত্রী ছাউনির ২ প্রান্তে অবৈধ ভাবে ২টি পাকা স্টল নির্মাণ করছিলেন। কয়েকজন মুদি দোকানি যাত্রী ছাউনির নামে পাকা স্টল নির্মাণের প্রতিবাদ করে ।খবর পেয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান আ’লীগ নেতা ফরহাদ মুন্সী বার্থী বাসস্ট্যান্ডে এসে ইউপি চেয়ারম্যান শাহ্জাহান প্যাদার কাছে নির্মাণ কাজের শিডিউল ও সওজের অনুমতি পত্রের কপি দেখতে চান।

এ নিয়ে ভাইস চেয়ারম্যানের সাথে ইউপি চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় নদী এন্টারপ্রাইজ’র ম্যানেজার আনিস মৃধা, সাইড ইঞ্জিনিয়ার পিন্টু মৃধা আহত হন। খবর পেয়ে গৌরনদীর ইউএনও ও থানার ওসি মো. সাজ্জাদ হোসেন তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেয়।

এ বিষয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ মুন্সী জানান,অবৈধ কাজে বাধা দেওয়ায় আমাদের মধ্যে মারামারির হয়েছে বলে নিশ্চিত করেন। ইউএনও মো. মাসুদ হাসান পাটোয়ারী জানান,স্টল নির্মাণের ঘটনাকে কেন্দ্র করে এ নিয়ে দু’গ্রুপের মধ্যে মারামারি হয়েছে।বিষয়টি অবৈধ হওয়ায় নির্মান কাজ বন্ধ করে দিয়েছে।

ইআর