রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে পুলিশ হেডকোয়ার্টার্স‌‌‌।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আইজিপির পদত্যাগ সংক্রান্ত সংবাদটি সঠিক নয়। এ ধরনের বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হচ্ছে।

এর আগে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম পদত্যাগ করেছেন, এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে। ২০২৪ সালের ২১ নভেম্বর তিনি দায়িত্বভার গ্রহণ করেন। তিনি বিদায়ী আইজিপি মো. ময়নুল ইসলামের স্থলাভিষিক্ত হন। সরকার তাকে আইজিপি হিসেবে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়।

এমএম