যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, রোজা এবং ঈদকে সামনে রেখে সড়কে গাড়ি চলাচলে কোনো সমস্যা হবে না।

রোববার জাতীয় সংসদে বাজেটের ওপর সাধারণ আলোচনা ও সড়ক নিয়ে সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা জানান।

বিভিন্ন বিভাগে সমন্বয়ের অভাব ও কর্মকর্তাদের সমস্যার কথা স্বীকার করে মন্ত্রী বলেন,সমন্বয়হীনতা ও দায়িত্ব অবহেলার বিষয়ে আমাদের কিছু সমস্যা রয়েছে। এর জন্যই যোগাযোগ সংক্রান্ত বেশিরভাগ সমস্যা সৃষ্টি হয়।

ওবায়দুল কাদের বলেন,এর আগেও রমজান,ঈদ ও বর্ষা এসেছে। আমরা সড়ক মেরামত করে তা ঠিক রাখতে সফল হয়েছি। ঘরমুখী মানুষের যাতায়াত নিরাপদ করেছি। মানুষ স্বস্তিতে যাতায়াত করতে পেরেছে।

বিভিন্ন বিভাগে সমন্বয়ের অভাব ও কর্মকর্তাদের সমস্যার কথা স্বীকার করে মন্ত্রী বলেন,সমন্বয়হীনতা ও দায়িত্ব অবহেলার বিষয়ে আমাদের কিছু সমস্যা রয়েছে। এর জন্যই যোগাযোগ সংক্রান্ত বেশিরভাগ সমস্যা সৃষ্টি হয়।

মন্ত্রী জানান,ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে চার লেনে উন্নিত করার কাজ যাতে বাধাগ্রস্ত না হয় এবং এ কারণে যাতে যাত্রীদেরও কোনো ভোগান্তির শিকার হতে না হয় সেজন্য চট্টগ্রামে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হয়েছে।

তিনি বলেন,সব অঙ্গের ব্যাথা এক সঙ্গে উপশম করা মন্ত্রীর পক্ষে সম্ভব নয় । তবে আন্তরিকতা ও সদিচ্ছার কোনো ঘাটতি নেই। অবিরাম চেষ্টা করা হচ্ছে।

ওবায়দুল কাদের বলেন,সংকটময় মুহূর্তে প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছিলেন। সেই সংকটের সময় সঠিক সুযোগ খুঁজে সমস্যার মোকাবেলা করতে হয়েছে। মাত্র আড়াই বছরে কতটা সফল তা যাচাই করার সময় এখনো আসেনি। তবে তা জনগণ বিবেচনা করবেন।

ঢাকা, ২৯ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ