আবারও ২০১৩-১৪ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ভর্তি আবেদন গ্রহণ করা হবে আগামী ০৯ মার্চ থেকে।
রোববার (০৬ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, ভর্তি কার্যক্রমে যেসব নিয়মিত শিক্ষার্থী প্রথম পর্যায়ে কোনো আবেদন করেনি, তারা অনলাইনে ফের আবেদন করতে পারবে ।
পুনঃ আবেদন আগামী ১৩ মার্চ পর্যন্ত গ্রহণ করা হবে। এছাড়াও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd/admissions ও admissions.nu.edu.bd) থেকে জানা যাবে।
এআইএস।





