প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারের সময় উপযোগী পদক্ষেপের কারণে মানুষ শান্তিপূর্ণভাবে ও আনন্দের সঙ্গে ঈদ করতে পারছে।
এসময় তিনি আরো বলেন, সরকারের কাজে গতি আনতেই মন্ত্রিসভায় রদবদল করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শনিবার ঈদের সকালে তাঁর সরকারি বাসভবন গণভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এ সময় প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়, পুত্রবধূ ক্রিস্টিনা ওভারমায়ার, মেয়ে সায়মা হোসেন ওয়াজেদ ও জামাতা খন্দকার মাসরুর হোসেন, নাতি নাতনিসহ পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে ছিলেন।
শুরুতে দলের নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছাবিনিময় করেন শেখ হাসিনা। এ সময় দলের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের নেতৃত্বে নেতা-কর্মীরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।
এ সময় দল ও সরকারের শীর্ষ ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগের সাংসদ শেখ ফজলুল করিম সেলিম, সাহারা খাতুন, কর্নেল (অব.) ফারুক খান, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ প্রমুখ উপস্থিত ছিলেন।
এআই/





