রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানিয়েছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টে শাহাদৎ বরণকারী বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হবে।

এছাড়া কোভিড-১৯ মহামারির কঠিন সময়ে দেশ ও জাতির সার্বিক উন্নয়ন ও অগ্রগতি কামনা করেও দোয়া করা হবে।

মিলাদ-মাহফিল, দোয়া ও মোনাজাতে রাষ্ট্রপ্রধানের পরিবারের সদস্য, রাষ্ট্রপতি ভবনের সংশ্লিষ্ট সচিব, বেসামরিক ও সামরিক কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেবেন। সূত্র: বাসস

এমআই