রোববার বাংলাদেশ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

মুখ্য সচিব বলেন, গত ১১ বছর নতুন পে-স্কেল না হওয়ায় প্রায় ১৮ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী মুদ্রাস্ফীতির চাপে রয়েছেন। জনগণের জন্য বিষয়টি কষ্টকর হলেও সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন কাঠামো সমন্বয় করতে হবে।

তিনি বলেন, সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ অর্থনীতি। এ সংকট মোকাবিলায় কর্মসংস্থান সৃষ্টি ও উৎপাদনশীলতা বাড়ানোর পরিকল্পনা করছে সরকার।

বর্তমান গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট প্রসঙ্গে এবিএম আব্দুস সাত্তার বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং আগের সরকারের বিকল্প ব্যবস্থা না রাখার কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে।

সংকট মোকাবিলায় রাশিয়া, ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও চীন থেকে বহুমুখী সরবরাহব্যবস্থা গড়ে তোলার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

এদিকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও মন্ত্রিপরিষদ সচিবের মেয়াদ রোববার শেষ হচ্ছে। এ বিষয়ে ২৪ ঘণ্টা অপেক্ষা করার পরামর্শ দেন মুখ্য সচিব।

মন্ত্রিসভায় সম্ভাব্য রদবদল প্রসঙ্গে তিনি বলেন, এটি রাজনৈতিক সিদ্ধান্ত।

এস