মায়ের সঙ্গে অভিমান করে শাকিল আহমেদ (১২) নামের সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।
শাকিল মানিকগঞ্জের ঘিওর উপজেলার নালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদেরের পালক পুত্র।
সোমবার সকাল ১০ টার দিকে নিজ ঘর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
শাকিলের বাবা আব্দুল কাদের জানান, শাকিল স্থানীয় কলতা অভয়াচরণ উচ্চবিদ্যালয়ে পড়াশোনা করত। পড়াশোনায় অমনোযোগী থাকায় মাঝেমধ্যেই তার মা তাকে বকাঝকা করত। এরই জেরে সকালে শাকিল বাড়ির সকলের অগোচরে নিজ ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
কেএইচ





