বাসচাপায় ফেনীর কালিদহ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আরাফাত হোসেন (২৫) নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে মহাসড়কে অন্তত ২০টি গাড়ি ভাঙচুর করেছেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের লালপুলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরাফাত হোসেন একই ইউনিয়নের পশ্চিম সিলোনিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি ফেনী সরকারি কলেজের বিবিএস শেষ বর্ষের ছাত্র ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে কলেজে যাওয়ার পথে মহাসড়ক পারাপারের সময় আরাফাতকে নোয়াখালীগামী জোনাকি পরিবহনের একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষুদ্ধ ছাত্রলীগ কর্মীরা মহাসড়ক অবরোধ করে ১৫-২০টি গাড়ি ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ফেনী মহিপাল হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সালেহ আহম্মদ পাঠান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জেআই