সারাদেশে অভিযান চালিয়ে পুলিশ ২০ দলীয় জোটের ২০০ শতাধিক নেতা কর্মীদের আটক করেছে।
রাজধানীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে থেকে ৫ আইনজীবীসহ বিএনপির ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটক নারী আইনজীবীরা হচ্ছেন-অ্যাডভোকেট আরিফা, জেসমিন আক্তার, নাসরিন, এলিজা আক্তার ও লাইলি।
আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যে জানা যায়; পুলিশ রোববার ভোর থেকে ২০ দলীয় জোটের নেতা কর্মীদের আটকের অভিযানে নামে।
আটককৃতদের মধ্যে মানিকগঞ্জে ১৩ জন, গাজীপুরে ১০, চাঁদপুরে ১৫, রাজশাহীতে ১৫, যশোরে ৮, নারায়ণগঞ্জে ১৯, সিলেটে ৩০, কক্সবাজারে ১৮, রূপগঞ্জে ৫, চান্দিনায় ১৭, চাঁপাইনবাবগঞ্জে ১৬, সারিয়াকান্দিতে ২ ও ভোলায় ৮ জন চাঁদপুরে ১৫ জন, ফরিদগঞ্জ উপজেলায় ১৫ জন, রাজশাহী মহানগরীতে ১৫ জন, যশোরে ৮ জন,
এদিকে, কক্সবাজারের কক্সবাজার সদর, রামু, উখিয়া, চকরিয়া, কুতুবদিয়া ও মহেশখালী উপজেলার বিভিন্ন এলাকা থেকে ১৮ জনকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন; যুবদল কর্মী শাহাদাত হোসাইন মুনিয়া, বিএনপি কর্মী আ. রশিদ (২৮), বিএনপি কর্মী মনছুর (২৩), মো. হাসান (২৫), রাজপালং দৌছড়ি এলাকার বিএনপি কর্মী মো. সৈয়দ হামজা (৩৩ ), দরগাবিল এলাকার বিএনপির বাচ্চা মিয়া (৩৫), কুতুবদিয়ার পূর্ব আলী আকবর ডেইল পাড়ার মো. কাইছার (২৫), মো. হাসান (৪৬), রবিউল খান ও হাজীর পাড়ার শফিউল আলম শফি প্রকাশ বাদশা (৪০), মহেশখালীর উপজেলা হোয়ানক ইউনিয়নের বড়ছড়া এলাকার জামায়াত কর্মী মো. মওদুদ মিয়া (৩৫), চকরিয়া জামায়াতের নেতা সিরাজুল ইসলাম (৩৪), বিএনপি কর্মী মোহাম্মদ আলী (২৭), উত্তর ননুছড়ি এলাকার আব্দুল খালেক, এনায়েত কবির (৩৪),নুনছড়ি ওয়ার্ড শিবিরের সেক্রেটারি নবী হোসেন (২৫), বিএনপি নেতা জহির (২৬ )।
কক্সবাজার পুলিশ সুপার শ্যামল কুমার নাথ সাংবাদিকদের জানান, গ্রেফতারকৃতরা ২০ দলীয় জোটের নেতাকর্মী। এদের প্রত্যেকের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় দ্রুত বিচার আইনের মামলা রয়েছে।
কুমিল্লার চান্দিনায় শিবিরের বৈঠক থেকে ওই এলাকার শিবির সভাপতিসহ ১৭ কর্মীকে আটক করেছে পুলিশ। এসময় ১টি কম্পিউটার, ২টি ল্যাপটপ, বিভিন্ন কোরআন-হাদিসসহ ইসলামী বই নিয়ে যায়।
আটক কর্মীরা হলেন দেবিদ্বার উপজেলা শিবির সভাপতি আনিছুর রহমান (২৫), আবু তাইয়েইদ (২১), সফি উল্লাহ (২০), আবু হানিফ (২২), আল-আমিন (২৪), সাইফুল ইসলাম (২২),ফরহাদ উদ্দিন (২৩), কাউসার আহমেদ (২১), ইকরাম হাসান (২২), মাসুম (২১), আবুল কাশেম (২৩), তার ছোট ভাই হাফেজ মো. সালাউদ্দিন (২১),হাবিব উল্লাহ (২১), শরীফুল ইসলাম (২৩), ইমরান হোসেন (২৩), কামাল হোসেন (৩০) আবু নোমান (২৩)।
একে





